বরিশালে মসজিদগুলোতে এবার ঈদের জামাত একাধিক

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসুল্লীর ভীড় এড়াতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক এ প্রসঙ্গে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত খোলা মাঠে করা যাবে না। এজন্য তিনি বৃহস্পতিবার ইমাম সমিতির নেতৃবৃন্দর সাথে আলোচনা করেছেন। ওই সভায় তিনি পরামর্শ দিয়েছেন যে ঈদের নামাজের জন্য মসজিদে মুসল্লিদের চাপ থাকবে। এজন্য পরিস্থিতি বিবেচনায় জামাত সংখ্যা বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে ২টা কিংবা ৩টা জামাত করা যাবে। জেলা প্রশাসক বলেন, সম্ভাব হলে সকাল ৭টা থেকেই ১১টা পর্যন্ত ঈদের জামাত করার পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া সামাজিক দুরত্বও যেন বজায় থাকে তা খেয়াল রাখতে হবে। তিনি ইমামদের ঈদের জামাত সংক্রান্ত এসব তথ্য এখন থেকেই প্রচার করার অনুরোধ জানিয়েছেন।
বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসনের পরামর্শ মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে ২টি থেকে ৪টি পর্যন্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কশাই মসজিদে ৩টি এবং এবায়দুল্লাহ মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসকের পরামর্শ তিনি বেশীরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে করে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *