নাগিরক রিপোর্ট: বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা হয়ে গেছে। আব্দুল খালেক (৬০) নামে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন। নিখোজ আব্দুল খালেক ভোলার দৌলতখান উপজেলার কলাপোপা গ্রামের স্বয়ন উদ্দিনের পুত্র। হাসপাতালের পরিচালক ডা: মো. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শনিবার থেকে তাকে (খালেক) করোনা ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
পরিচালক ডা: বাকের জানান, গত ২১ মে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন আব্দুল খালেক। ২২ মে রাতে রিপোর্টে বৃদ্ধ খালেকের করোনা রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি ওই বৃদ্ধকে অবহিত করেন।
পরিচালক বলেন, শনিবার দুপুরে ওই রোগীকে তার শয্যা পাশে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এ পর্যন্ত ৪ রোগী নিখোজ রয়েছেন। এসব কারনে এ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
২০২০-০৫-২৩
