নাগরিক রিপোর্ট: বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে শনিবার দুপুরে গোসল করতে নেমে নিপু আক্তার(১০) নামে এক স্কুল ছাত্রী নিখোজ হয়েছে। নিপু নগরীর রুপাতলী গ্যাস্টারবাইন এলাকার সৌদী প্রবাসী নিজাম হাওলাদারের কন্যা এবং দক্ষিন রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। বিকেল নাগাদ শিশুটিকে উদ্ধারের জন্য কীর্তনখোলা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
নিখোজ শিশুর মামা শহিদুল সিকদার বলেন, বাবা প্রবাসে থাকায় তার ভাগ্নি নিপু নানা বাড়ি দপদপিয়া সেতুর কীর্তনখোলা নদী তীর সংলগ্ন মোল্লা বাড়ি সড়কের সিকদার বাড়িতে থাকে। শনিবার দুপুর ২টায় ভাগ্নি নিপু কীর্তনখোলায় গোসল করতে নামে। এরপর আর তার খোজ পাওয়া যায়নি। তবে নদী তীরে তার পোশাক পড়ে ছিল।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠিয়েছেন। এখনও কীর্তনখোলায় উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।
২০২০-০৫-২৩
