নাগরিক রিপোর্ট: লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার সাউদেরখিল এলাকায় দাবীকৃত যৌতুক না পেয়ে শ্বশুড় বাড়িতে লোক সঙ্গীত শিল্পি গৃহবধু তানজিলা রহমান খানকে হত্যার অভিযোগ উঠেছে। ওই হত্যাকারীদের বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত তানজিলার বাড়ি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে।
মানববন্ধনে নিহত তানজিলা রহমান খানের পিতা সাইদুর রহমান খান বলেন, ২০১৬ সালে লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সাউদেরখিল মোল্লা বাড়ির মো. মোহসিন মোল্লার বড় পুত্র জহিরুল ইসলাম জনির সাথে তার মেয়ের বিবাহ হয়। বিবাহের পর থেকেই বিভিন্ন ভাবে শ্বশুর বাড়ির লোকেরা আমার মেয়েকে ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য নানান ভাবে নির্যাতন করেন। তাদের দাবীর প্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বর মাসে মেয়ের শান্তির কথা ভেবে ২ লক্ষ টাকা প্রদান করিলেও বাকী ৩ লক্ষ টাকার জন্য আমার মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার ও শারিরিক নির্যাতন চালায়।
এর এক পর্যায়ে গত ৭ আগস্ট দিবাগত মধ্যরাতে তার মেয়ে ফোন করেন যৌতুকের টাকার জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে শারিরিক অত্যাচার করছে তাই টাকা পাঠানোর জন্য অনুরোধ করে কান্নাকাটি করেন। পরবর্তিতে গত ৮ আগস্ট তাকে নির্যাতন করলে মৃত্যুবরণ করে।
পরবর্তিতে পুলিশ প্রশাসনের মাধ্যমে তানজিলার লাশ সহ জামাতা জহিরুল ইসলাম জনিকে থানায় নিয়ে আসা হয় এবং ৮ আগস্ট রাতে ছেলে মো. সাইফুর রহমান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তারা ৯ মাসের অন্তঃস্বত্ত¡া মেয়ের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মাসুমা বেগম, জাকিয়া, সুলতানা নিপা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দরা।
