র‌্যাবের হাতে দুই জেএমবি সদস্য গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: লক্ষীপুরের রামগঞ্জ ও কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জেএমবির বই। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর বরিশালস্থ সদর দফতর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানিয়েছে, লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয় নুরুল ইসলাম (২০) নামক এক জেএমবি সদস্যকে। তিনি রামগঞ্জের উত্তর টামটা গ্রামের আব্দুল হকের ছেলে। নুরুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার প্রত্যুষে কুমিল্লার মুরদনগর থেকে গ্রেফতার করা হয় আরেক জেএমবি সদস্য আবদুল্লাহ আল মামুনকে (৩২)। তিনি ওই উপজেলার কাঠালিয়অকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
র‌্যাব- ৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নুরুল ইসলাম উবার এ রাইড শেয়ার করেন এবং আবদুল্লাহ আল মামুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করেন। এ পেশার আড়ালে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রম এবং চাঁদা তোলার কাজ করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *