বরিশালে যুবককে বলৎকারের দায়ে আইনজীবী কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে শামসুল হক নামক এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ ওই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার আগে ঘটনার শিকার যুবক রাজীব রায় (২৪) আইনজীবী শামসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করলে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নগরীর কাউনিয়া প্রথম গলি’র বাসিন্দা রাজীব রায় (২৪) নামক এক যুবক তাকে বলৎকারের অভিযোগে অ্যাডভোকেট শামসুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রাজীব তৃতীয় লিঙ্গ গোত্রভূক্ত হিসাবে সকলের কাছে পরিচিত। তবে রাজীব পুলিশের কাছে দাবী করেছে, সে তৃতীয় লিঙ্গের নয়, ওই গোত্রের সঙ্গে তার চলাফেরা রয়েছে।


রাজীবের করা অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, আইনজীবী শামসুল হক গত ৮ মাস যাবত তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছে। এর ভিডিও চিত্রও সে পুলিশের কাছে দিয়েছে। শনিবার রাতে মামলা গ্রহনের পরপরই আইনজীবী শামসুল হককে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, অভিযোগকারী রাজীব রায়ের মেডিকেল পরীক্ষার জন্য তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ পরিদর্শক খোকন চন্দ্র জানান, বিচারক মারুফ আহমেদ আইনজীবী শামসুল আলমের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম জানান, অ্যাডভোকেট শামসুল হক সমিতির সিনিয়র সদস্য। তবে তার ব্যক্তিগত কোন ভুল-ত্রæটির দায় জেলা আইনজীবী সমিতি নেবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *