নাগরিক রিপোর্ট: সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার জ্বালানী তেল পরিবেশক সমিতি, ফরিদপুর শাখার (পেট্রোল পাম্প মালিক সমিতি) সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ।
উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ সভায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণপূর্বক পেট্রোল পাম্প পরিচালনার জন্য অনুরোধ করেন। তবে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় কমিটির পক্ষ হতে যে অনুরোধ করা হয়েছে তা বিবেচনা করা হবে মর্মে সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর সহকারী পরিচালক মিতা রানী দাস, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, ফরিদপুর শাখার সাধারন সম্পাদক খন্দকার বদিউজ্জামান, মেসার্স সদরপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম, জোবাইদা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেনসহ অন্যান্যরা। তাঁরা পেট্রোল পাম্প পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহায়তা কামনা করেন।
