সুন্দরবন লঞ্চের ছাদে যুবক খুন

Spread the love

নাগরিক রিপোর্ট: ঢাকা-বরিশাল যাত্রীবাহী এমভি সুন্দরবন-১১ লঞ্চে অজ্ঞাত এক যুবক (২২) খুনের শিকার হয়েছেন। মঙ্গলবার ভোরে লঞ্চের ছাদে ইঞ্জিনের পাশে তার লাশ দেখতে পান লঞ্চের স্টাফরা। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে নিহতের পেটের ভুড়ি বের হয়ে গেছে।

সুন্দরবন-১১ এর মাস্টার আলমগীর হোসেন মঙ্গলবার সকালে বলেন, ভোরে লঞ্চের স্টাফরা যখন ছাদে পানি ছিটাতে যায় তখন অজ্ঞাত ওই যুবকের লাশ ইঞ্জিনের পাশে পড়ে থাকতে দেখে। নৌ পুলিশ ওই যাত্রীর কাছে কোন এক গার্মেন্টস এর পরিচয়পত্র পেয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক পরিদর্শক মো: সামসুদ্দিন বলেন, সুন্দরবন-১১ ঢাকা থেকে বরিশাল বন্দরে ভোরে এসে পৌছায়। হতার শিকার যুবক অল্প বয়সী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালাচ্ছেন।

নৌ পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা খবর পেয়ে সকালে লঞ্চ থেকে লাশটি উদ্ধার করে সুরাতহাল ও ময়নাতন্তের প্রক্রিয়া চালাচ্ছেন। লাশের পেটে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। যেকারনে ভুড়ি বের হয়ে গেছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় খুনের শিকার হয়েছে ওই যুবক। তিনি বলেন, লাশের পাশে গার্মেন্টস এর একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তাতে নিশ্চিত হওয়া যায়নি যুবকের পরিচয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

এব্যাপারে বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, যুবক খুনের ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *