উলানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ৪৬ রাউন্ড গুলিবর্ষন

Spread the love

নাগরিক ডেস্ক: মেঘনা ঘেরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুটি ইউপিতে নির্বাচন নিয়ে সহিংস পরিস্থিত ছড়িয়ে পড়েছে। উপজেলার নবগঠিত ইউনিয়ন দক্ষিন উলানিয়ায় শুক্রবার রাতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ বাধে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি আবেদুর রহমান শনিবার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৪৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করেছে। শনিবার সকাল পর্যন্ত সেখানকার বর্তমান পরিস্থিতি থমথমে বলে জানা গেছে।
জানা গেছে, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দক্ষিন উলানিয়া ইউনয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় রুমার সমর্থকদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। শুক্রবার রাতে উলানিয়া লালগঞ্জ বাজারে এ নিয়ে প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা নানা মন্তব্য করে । ওই ঘটনার জেরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা শুক্রবার রাত ১০টার দিকে লালগঞ্জ বাজারে মুখোমুখী অবস্থান নেয়। সেখানে আধা ঘন্টা দুই পক্ষ সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এসময় পুলিশের উপরও ইট নিক্ষেপ করে উভয় পক্ষ। সংঘর্ষে দুই প্রার্থীর কমপক্ষে ২৫ জন সমর্থক আহত হন। এসময় ইটের আঘাতে আহত পুলিশের তিনজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই ৩ পুলিশ সদস্য হচ্ছেন- এসআই মো: সোহেল, কনস্টেবল রাজিব এবং মো: জাহিদ।
এব্যপারে বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন, উলানিয়া নির্বাচনে দুই পক্ষে সংঘত হয়েছিল। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। সেখানকার নির্বাচনী পরিবেশ শান্ত রাখার চেস্টা চলছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *