নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ জামাই ও তার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো: তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ শুক্রবার দুপুরে সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে নবীন সরদার ও তার শাশুড়ি বেবী বেগমকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
