নাগরিক ডেস্ক: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক
জিয়া শাহীন এর মা লুৎফুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ৩টা ৩০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
সোমবার বাদ আছর মরহুমার নিজ এলাকা নগরীর কাউনিয়া ব্র্যাঞ্জ রোডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নগরীর মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক জিয়া শাহিনের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

This is such a relevant topic; I’m glad I came across your website.
This post is a gem that deserves to be shared with a broader audience.