নাগরিক ডেস্ক: প্রায় ১ ঘণ্টা বড় ধরনের বিভ্রাটের পর সচল হওয়া শুরু করেছে জিমেইলসহ গুগলের সব সেবা। ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুয়ায়ী, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে জিমেইল, ড্রাইভ, ইউটিউব, গুগল প্লে, গুগল ম্যাপস, গুগল ডকস, গুগল ক্লাস রুমস, ইউটিউব টিভি, গুগল হ্যাংআউট ও গুগল মিট কাজ করছিল না।
গুগল এক টুইটে জানিয়েছে, কারিগরি বিভ্রাটের কারণে তাদের এসব সেবা বিলম্বিত হচ্ছিল। ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছিলেন না। এখন সমস্যার সমাধান হয়েছে।
তবে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পুরোপুরি সচল হয়নি গুগলের এসব সেবা। ধীরে ধীরে সচল হচ্ছে।
ইউরোপ, আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার দেশগুলোতে গুগলের এসব সেবার সমস্যা সমস্যা প্রকট হিসেবে দেখা দিয়েছিল।
ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভে ভিজিট করার সময় শুধু ‘এরর’ মেসেজ দেখাচ্ছিলো প্রতিষ্ঠানটি। বিভ্রাটের কারণে ভোগান্তির বিষয়গুলো সামাজিক মাধ্যমে তুলে ধরেন অনেকে।
