মেঘনায় বরযাত্রীবাহি ট্রলার ডুবি : কনেসহ ৭ জনের লাশ উদ্ধার

Spread the love

নাগরিক ডেস্ক : মেঘনায় বরযাত্রীবাহি ট্রলার ডুবে কনেসহ ৭ জনের লাশ উদ্ধার হয়েছে। নিঁখোজ রয়েছেন আরও অনেকে। নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৬০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ক্যারিংচর এলাকার মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহতরে মধ্যে কনেও রয়েছেন। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *