নাগরিক রিপোর্ট: মহান বিজয় দিবসে বুধবার সুর্যদয়ের পরপরপরই বরিশালে শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভ ফুলে ফুলে ভরে ওঠে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মুক্তিযুদ্ধদের শ্রোদ্ধা জানাতে নগরীর জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন।
ভোরে পুস্পার্ঘ্য অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার ড. অমিতাব সরকার, রেঞ্জ ডিআইজ সফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সভাপতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকেও পুস্পার্ঘ্য অর্পন করেন মেয়র। এর আগে বর্নাঢ্য র্যালী সহকারে জেলা ও মহানগর আ’লীগ স্মৃতিস্তম্ভে পৌছান। একই সময় বরিশাল সাংবাদিক ইউনিয়নও পুস্পার্ঘ অর্পন করেছে।
সকাল ১১টায় জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন। পরে নগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্নাঢ্য র্যালী বের হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন ক্যাম্পাসে পুস্পার্ঘ্য অর্পন করেন।

