কুয়াকাটায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Spread the love

নাগরিক রিপোর্ট: পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮জনকে হাসপাতালে নেওয়াহয়। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের পোস্টার লাগাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বৃহস্পতিবার বিকেলে ৪ মেয়র প্রার্থীকে নিয়ে জরুরী বৈঠক করে পটুয়াখালী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, সকাল থেকে উভয় পক্ষের তিন শতাধিক কর্মী সমর্থক লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পৌরসভার ৪ নং ওয়ার্ডের মেলাপাড়া মহল্লার বাসিন্দাসহ পর্যটন কেন্দ্রে উপস্থিত পর্যটকদের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি দেখা দেয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। একই সাথে গুরুতর আহতদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে পাঠায়।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- নৌকার সর্মথক রফিকুল (৩৫), রাকিবুল (১৮), হাসিব (২৫), ইউসুফ (২৬), রাসেল (২২), আবু ছালেহ (১৮), শাহজালাল (৩৮) ও দুলাল (৩৫)। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আঃ রব মাঝী (৬০), আঃ হক মাঝী (৫৫), বারেক (৪০), সেলিম বিশ^াস (৫০), সোহেল (৩০), সগির মোল্লা (৩৫), আলী হায়দার (৩৫), আনোয়ার (৪২), রাসেল (২৪), লিমন (২০), আলামীন মাদবর (৩৫), আলামীন হাওলাদার (২৫), করিম (৪০), হোসেন (৩০), ইউসুফ (৩০), শাহআলম (৪০), আলাউদ্দিন (৪০) ও ফিরোজ (৩৮)। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ মাহামুদুল হাসান অপু বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লা বলেন, নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করে বৃহস্পতিবার সকালে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণায় নেমেছে। ওই প্রার্থী বারবার উদ্যেশ্যমুলখভাবে সহিংস ঘটনা ঘটিয়ে নৌকা প্রতীকে প্রার্থীকে দোষারোপ করে ঘোলাজলে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।

তবে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার বলেন, নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলায় তার সর্মথকদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রভাবমুক্ত প্রচারণার সুযোগ নেই। আমরা এ বিষয়ে প্রশাসনের সহায়তা দাবি করছি।

এব্যপারে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সর্তক রয়েছে পুলিশ। বর্তমানে দুই মেয়র প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার বিকেল ৩ টায় পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পর্যটন হলিডে হোম ও যুবপান্থ নিবাসের হলরুমে ৪জন মেয়র প্রার্থী নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, উত্তাপ ছড়াচ্ছে এ পৌর নির্বাচনকে ঘিরে। ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌর নির্বাচনকে অবাধ সুষ্ঠ্য ও নিরপেক্ষ করতে তার কাজ করে যাচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, এভাবে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পর্যটন কেন্দ্রে নীতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *