নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে বরিশালগামী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক ফয়সাল মোল্লা (২৬) নামের এক বিক্রয় প্রতিনিধি ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের খালেক মোল্লার পুত্র। সে (ফয়সাল) রবি ফোন কোম্পানীর স্থানীয় ডিলারের বিক্রয় প্রতিনিধি ছিলো।
গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোঃ মোজাম্মেল হক জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার বেলা ১২টাপর দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে বরিশালগামী অজ্ঞাতনামা ট্রাক একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেলের চালক ও রবি ফোন কোম্পানীর স্থানীয় ডিলারের বিক্রয় প্রতিনিধি ফয়সাল মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়।
