হিজলায় সাংবাদিকদের মোটরসাইকেল ভাংচুর-মামলা, প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলায় স্থানীয় গনমাধ্যম কর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা ও মোটরসাইকেল ভাংচুর করে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে হিজলা প্রেসক্লাব ও রির্পোটাস ইউনিটির সাংবাদিকবৃন্দ। রবিবার দুপুরে পরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসুচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী র্কমর্কতার কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।


জানা গেছে, গত ১৫ ডিসেম্বর রাতে হিজলা উপজেলার আ’লীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সাংবাদিকরা ওই সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ডাক বাংলোর সামনে রাখেন। ওই সময়ে সেখানে থাকা সাংবাদিকদের ৪টি মোটরসাইকেল ভেঙ্গে চুরমার করে আ’লীগের একাংশ।
এর প্রতিবাদে রবিবার দুপুরে হিজলার সাংবাদিকরা মানববন্ধন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল হামিদ, মো: নুরনবী, সাইফুল ইসলাম, সুমনুর রহমান সোহাগ, মাহাবুবুল আলম সুমন, আবদুল আলীম, তালুকদার মামুন প্রমূখ।


মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নায়েব আবদুল কুদ্দুস, উপজেলা র্দূনীতি প্রতিরোধ দমন কমিটির সভাপতি অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রেমজি লাল দাস, মুলাদী প্রেসক্লাবের সহ সভাপতি মোশারফ হোসেন, সাংবাদিক সম্মিলিত ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মনির হোসেন প্রমূখ।


মানববন্ধনে নেতৃবৃন্দ মোটরসাইকেল ভাংচুরের সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তির দাবি জানানোর পাশাপাশি পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে সাংবাদিক কাজী মহসিনের নাম বাদ দেয়ার দাবি জানানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *