ঘেরের মাছ লুটের চেস্টা, পাম্প ফেলে পলায়োন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুরে এক পরিবারের ঘেরের মাছ লুট করতে গিয়ে পুলিশ আসার খবরে পালিয়েছে প্রতিপক্ষরা। এসময় একটি সেচপাম্প ফেলে গেছে। পুলিশ সেটি জব্দ করলেও কারা জড়িত তা জানাননি।


স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত মহেন্দ্র নাথ মন্ডলের ছেলে মিন্টুলাল মন্ডলের সাথে একই গ্রামের শিশির কুমার সিকদারের মাছের ঘের নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই ঘেরের মাছ লুট করার জন্য প্রভাবশালী শিশির কুমার সিকদার, প্রকাশ বাড়ৈ, জগদীশ চন্দ্র বাড়ৈ, নিহার বেপারী, ইলিয়াছ শিকদার, হরিপদ বাড়ৈ অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে প্রকাশ্যে ২টি সেচপাম্প বসায়।


ভুক্তভোগী মিন্টুলাল টের পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এএসআই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু পুলিশী উপস্থিতি টের পেয়ে একটি সেচপাম্প ফেলে পালিয়ে যায়।


এ প্রসঙ্গে অভিযুক্ত শিশির কুমার শিকদার বিষয়টি এড়িয়ে গিয়ে কোন মন্তব্য করতে চাননি। ঘের মালিক দাবীদার মিন্টুলাল মন্ডল বলেন, এর আগেও ঘের ও এর জমি দখলের পায়তারা চলেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান।


উজিরপুর থানার এএসআই শাহ আলম বলেন, ঘেরটিতে কে বা কাহারা মাছ ধরার চেস্টা করেছিল। তিনি গিয়ে তাদের পাননি। তবে ফেলে যাওয়া সেচ পাম্পটি জব্দ করে ওই এলাকার কানাইলাল মাষ্টারের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *