নাগরিক রিপোর্ট: ‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চালুর’ দাবিতে বরিশালে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চাই’ কমিটির ব্যানারে সাধারন শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চাই’ কেন্দ্রিয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শহিদুল ইসলাম জাহিদ, নিরব ইসলাম, বিজন সিকদার এবং মো. সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা ‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট’ চালু এবং বাংলা, ইংরেজী ও সাধারন জ্ঞান বিষয়ে আগের ন্যায় মান বন্টনের দাবি জানান।
