নাগরিক রিপোর্ট: প্রতিদ্বন্দীতাপূর্ন নির্বাচনে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবে সভাপতি পদে ৪০ ভোট ফেয়ে নির্বাচিত হয়েছেন মু. ইসমাইল হোসেন নেগাবান। তিনি তার প্রতিদ্বন্দী কাজী নাসির উদ্দিন বাবুলকে ৯ ভোটে হারিয়ে চমক দেখিয়েছেন। বাবুল মোট ভোট পেয়েছেন ৩১। অপরদিকে সাধারন সম্পাদক পদে ৮ ভোট বেশি পেয়ে কাজী মিরাজ মাহমুদ হটিয়ে দিয়েছেন তার প্রতিদ্বন্দী কাজী আল মামুনকে। নবনির্বাচিত সম্পাদক মিরাজ ৩৯ এবং পরাজিত মামুন ভোট পেয়েছেন ৩১। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষা দিয়েছেন।
এর আগে গত ক’দিন ধরে বরিশাল প্রেসক্লাবের নির্বাচন নিয়ে বেশ অস্থিরতা চলছিল। নির্বাচন বন্ধে এক পক্ষ আদালতে মামলা করলে শেষ মুহুর্তে উচ্চাদালতের রায়ে নির্বাচনী বাধা কেটে যায় বরিশাল প্রেসক্লাবের।
প্রধান নির্বাচন কমিশনার এম এম আমজাদ হোসাইন সুত্রে জানা গেছে, বিজয়ী সভাপতি মন্টু এবং সম্পাদক মিরাজ একই প্যানেলের। তবে তাদের প্রতি দ্বন্দী প্যানেলের সভাপতি-সম্পাদক হারলেও ১৭টি পদের মধ্যে ১০টিতেই জয়ী হয়েছে বাবুল-মামুন প্যানেলের প্রার্থী। অপরদিকে মন্টু-মিরাজ প্যানেলের প্রার্থীরা ৭টি পদে বিজয় লাভ করেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, অন্যান্যপদে বিজয়ীরা হচ্ছেন- সহসভাপতি এস এম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জী, সহ সাধারন সম্পাদক এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক মো: রুবেল খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুখেন্দ এদবর, ক্রিড়া সম্পাদক দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক মো: নাসির উদ্দিন, সদস্য মোট ৭জন যথাক্রমে নজরুল ইসলাম চুন্নু, মিজানুর রহমান, কে এম নয়ন, নুরুল আলম ফরিদ, সাগর বৈদ্য, মানবেন্দ্র বটব্যাল এবং সৈয়দ দুলাল।
ভোটারদের ভাষ্যমতে, কোন প্যানেলই একক সংখাগরিষ্ঠতা না পাওয়ায় ক্লাবের স্বার্থবিরোধী কোন কার্যক্রমই সহজে হবে না।
