নাগরিক ডেস্ক: করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন আতঙ্কে পড়েছে বিশ্ব। ভ্যাকসিনের খবর আশা জাগালেও বারবার তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মার্কিন ন্যাশনাল হেলথ সার্ভিস প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও নতুন স্ট্রেইনে আরো ৭ টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। এর ফলে বিশ্ববাসী আবার নতুন করে আতঙ্কিত হলেও এতে মৃত্যু হার কেমন ও ভ্যাকসিন কাজ করবে কি না তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সাধারণত ভাইরাস নিজ অস্তিত্ব রক্ষার জন্য সময় ও স্থানের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। কোনটা বেশি, কোনটা কম। এ কারণেই আমাদের প্রতিবছর ফ্লু এর টিকা নিতে হয়। এক বছর আগে চীনে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর থেকে তা অনেকবার পরিবর্তিত হয়েছে।
নতুন স্ট্রেইনে জ্বর,শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরো বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।
ক্লান্তি
ক্ষুধামন্দা
মাথা ব্যাথা
ডায়রিয়া
মানসিক বিভ্রান্তি
পেশী ব্যাথা
স্কিনে র্যাশ
করোনা থেকে বাঁচতে আমাদের আক্রান্ত ব্যক্তি থেকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মোতাবেক চলাফেরা করতে হবে।
