ট্রাক চাপায় মহাসড়কে ঝরল ব্যবসায়ীর প্রান, অবরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলায় রাস্তা হওয়ার সময় ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাসুদেব মুখার্জি (৭২)। তিনি উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে ও রহমতপুর বাজারের ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে ব্রীজ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশালের দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রæত চলে যায়। এতে ওই স্থানে তার মৃত্যু হয়। এয়াপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে পূর্বেও একাধিক বেপরোয়া গতির গাড়ি চাপায় একাধিক প্রাণ হানির ঘটনায় ঘটনাস্থলে দুটি গতিরোধক ও ট্রাফিক ব্যবস্থা করণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করেন। এতে ঘন্টাব্যাপী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *