মন্ত্রীদের আমলনামায় নজর প্রধানমন্ত্রীর

Spread the love

নাগরিক ডেস্ক: বর্তমান সরকারের প্রথম দুই বছরে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফতর বদল, পুনর্বণ্টন, একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি, নতুন দুই প্রতিমন্ত্রী নিয়োগ—এমন টুকটাক সিদ্ধান্তেই সীমিত থেকেছেন। গত ৭ জানুয়ারি সরকারের দুই বছর পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের কাজের মূল্যায়ন বিশেষভাবে দেখতে শুরু করছেন সরকারপ্রধান। প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য মিলেছে।

সরকারের দুই বছর পূর্তি শেষে মন্ত্রিসভার কোন সদস্য কোন মন্ত্রণালয় ও বিভাগে কত দিন দায়িত্ব পালন করছেন, কাদের দফতর বদল হয়েছে, কাদের দফতর পুনর্বণ্টন হয়েছে, কে কোন মেয়াদ থেকে মন্ত্রিসভায় আছেন, কারা টানা তিন মেয়াদে সরকারপ্রধানের টিমে আছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয় কেমন চালাচ্ছেন—এসব বিষয়ে একাধিক উৎস থেকে খবর সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের টিম মেম্বারদের বিষয়ে কিছু সাধারণ খবর নিয়মিত নেন প্রধানমন্ত্রী। তবে দুই বছর শেষে বিশেষভাবে খোঁজ নেওয়ার খবরে অনেকে নড়েচড়ে বসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *