অবৈধ তিন ইট ভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ টি ফিক্সড বয়লার ইট ভাটার স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। সোমবার দুপুরে ওই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ।

জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় অবস্থিত মেসার্স ফাইন ইট ভাটা, রাজ ব্রিকস, নিতা ব্রিকস স্থাপন করে পরিবেশ দূষণ করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর সোমবার অভিযান চালিয়ে মেসার্স ফাইন ব্রিকস ইট ভাটার ফিক্সড বয়লার চিমনী সহ ভাটার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সাহায্যে ইট ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি ছিটিয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ জানান, পরিবেশ অধিদপ্তরের নতুন আইন অনুযায়ী হাওয়া মেশিন দ্বারা উন্নতমানের কয়লায় ইট পোড়ানোর নির্দেশনা থাকলেও মালিক পক্ষ কোনটাই মানেননি। এ পর্যন্ত কয়েক দফা নোটিশ করা হলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে একতরফা ভাবে এই ইট ভাটা চালিয়ে যাচ্ছেছিলেন। ইতিপূর্বে হাওয়া ভাটা (ঝিকঝাক) স্থাপন করার নোটিশ প্রদান করা হলেও ভাটা কর্তৃপক্ষ তা না করে পূর্বের ফিক্সড বয়লার এর মাধ্যমে পরিবেশ দূষণ করে আসছে। এর ফলে ভাটার আশেপাশের ফসল, গাছাপালা নষ্ট হয়ে যাচ্ছে।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করেন র‌্যাব, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান সরদার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, সহকারী পরিচালক তোতা মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *