পটুয়াখালীতে ১০মন জাটকাসহ আটক-৩

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে প্রায় ১০মন (৩৯৩ কেজি) জাটকাসহ তিন জনকে আটক করেছে নৌ-পুলিশ।
পটুয়াখালী নৌ-পুলিশের ইনচার্জ জানান, গোপন খবরের ভিত্তিতে আজ বৃহষ্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ৯টায় জেলা শহরের হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় পটুয়াখালী সদরের সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহিন মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৯৩ কেজি (প্রায় ১০মন) জাটকা উদ্ধার করা হয়।

এ সময় আমিনুল গাজী(৩২), অঅঃ রহিম(৫০) ও জব্বার মিরা নামক তিন জন মাছ ব্যবসায়ীকে আটক করা। উদ্ধারকৃত জাটকা এসিল্যান্ড অফিসের সামনে বিভিন্ন মাদরাসার লিল্লা বোডিং ও দরিদ্রদের মাঝে বিতরন করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আটক তিনজনকে মৎস্য সম্পদ সংরক্ষন আইনে অর্থদন্ড করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহিন মাহমুদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *