গনঅভ্যুথানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে সভা

Spread the love

নাগরিক রিপোর্ট: গনঅভ্যুথানে বরিশালের রাজপথে প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর অশিনী কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ এ কর্মসূচীর আয়োজন করে। এসময় শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,

জেলা জাসদ সভাপতি শহীদুল ইসলাম মিরন, জেলা গনসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান নজরুল হক নিলু, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু ও মোজাম্মেল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *