নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জে নির্মানাধীন গোমা সেতুর পাশাপাশি ঢাকাগামী লঞ্চ চলাচলের উপযোগী করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সেতুটি রাঙ্গামাটি নদীতে অবস্থিত। বুধবার শেষ বিকেলে গোমা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা দাবী করেছেন তারা সেতুও চান, লঞ্চ চলাচলও চান।
বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের গোমা এলাকার ডি.কে.পি স্কুল হাট এলাকার ব্যাবসায়ী ও জনগনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় বাজার কমিটির সভাপতি শিপন খান।
তিনি বলেন, গোমা সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে ছিল বাকেরগঞ্জবাসী। তবে হঠাৎ জটিলতার কারনে কাজটি বন্ধ হয়ে যায়। সেতুটি নির্মানের সময় উচ্চতার চিন্তা না করেই নির্মান কাজ শুরু করা হয়। তবে যে উচ্চতা করা হয়েছে তা দিয়ে ঢাকাগামী লঞ্চ চলাচল নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই সেতুর নিচ দিয়ে ঢাকা গামী লঞ্চচলাচলের উপযোগী করে দ্রত কাজ সম্পূর্ন করার দাবী এলাকাবাসীর। ব্যাবসায়ী শিপন বলেন, তাদের দাবী সেতু ও লঞ্চ দুটোই এখানে থাকবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওবায়েদুল হক বাদল গাজী, মুক্তিযোদ্ধা নুর হোসেন খান, স্বপন খান, হেনোয়ার গাজী, শিক্ষক জলিল মুন্সি, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন গাজী প্রমূখ।
প্রসঙ্গত, রাঙ্গামাটি নদীতে ৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে সেতু নির্মানের উদ্যোগ নেয়া হয়। এর দুই তৃতীয়াংশ কাজ শেষ হলেও সেতুটির উচ্চতা নিয়ে বিআইডবিøউটিএর অভিযোগে এর নির্মান কাজ বন্ধ রয়েছে।
