বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৫ গুন

Spread the love

নাগরিক রিপোর্ট:
উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাসের ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে এবছর জিপি- ৫ প্রাপ্তির সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ৫ গুন বৃদ্ধি পেয়েছে। এবার মোট পাসের ৮ দশমিক ০৮ ভাগ পরীক্ষার্থী জিপিএ- ৫ গ্রেডে উত্তীর্ন হয়েছে।

এবছর জিপিএ- ৫ পেয়ে পাস করেছে ৫ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ২৭৪ জন এবং ছাত্রী ৩ হাজার ২৯৪ জন। গতবছর মোট জিপিএ- প্রাপ্তির সংখ্যা ছিল ১ হাজার ২০১ জন।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন অরুন কুমার গাইণ শনিবার বেলা ১১টায় তার দপ্তরে ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার মোট পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৯২০ জন। তারমধ্যে ছাত্র ছিল ৩৪ হাজার ২৭৩ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬৪৭ জন।

অন্যান্য গ্রেডে পাসের সংখ্যা হচ্ছে- জিপিএ- ৪-৫ গ্রেডে ২১ হাজার ৩৫৬ জন, জিপিএ- ৩.৫-৪ গ্রেডে১৭ হাজার ১৪১ জন, জিপিএ ৩-৩.৫ গ্রেডে ১৩ হাজার ৭২৬ জন, জিপিএ- ২-৩ গ্রেডে ১০ হাজার ৭২১ জন এবং জিপিএ- ১-২ গ্রেডে ৪০৮ জন।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্য হচ্ছে – বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১৮৮ জন, মানবিক বিভাগে ৪০ হাজার ১২০ জন এবং ব্যবসায় বানিজ্য বিভাগে ১৪ হাজার ৬১২ জন।

এ প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রন অরুন কুমার গাইন বলেন, ফলাফল কেমন হলো তা অভিভাবক এবং পরীক্ষার্থীরাই ভাল বলতে পারবে। তবে ফলাফল যাই হোক পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় লড়াই করেই বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি হতে হবে বলে ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *