নাগরিক রিপোর্ট: পৌর নির্বাচনে বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জে নৌকা প্রতীকে আ’লীগের দুই প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন গৌরনদীর মোঃ হারিছুর রহমান এবং মেহেন্দীগঞ্জের কামাল উদ্দিন খান। শনিবার রাতে নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গৌরনদীতে নৌকা প্রতীকে আ’লীগের মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান ২৩ হাজার ২৭২ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন মাত্র ৬৭৯ ভোট। এ নিয়ে হারিছুর রহমান তৃতীয়বার মতো মেয়র নির্বাচিত হলেন। প্রাপ্ত ভোটের এ তথ্য আ’লীগের নির্বচানী নিয়ন্ত্রন কক্ষ থেকে উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন জানিয়েছেন।
এদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায় টানা চতুর্থবার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের কামাল উদ্দিন খান। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে ১০ হাজার ১৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর গাজী (হাতপাখা) পেয়েছে ২ হাজার ৪৪১ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী জিয়াউদ্দিন সুজন ২৪২৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
