মন্দিরের প্রতীমার ৩০ ভরি স্বর্ণলংকার চুরি, আটক-২

Spread the love

নাগরিক রিপোর্ট:
উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অতীব গুরুত্বপূর্ণ পূন্যস্থান উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত উগ্রতারা (কালি) মন্দিরে রোববার গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের দেবী উগ্রতারার মাথার সোনার মুকুট ও শরীরের বিভিন্ন অঙ্গের প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণলংকার চুরি করে নিয়েছে। যার বাজারমূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে বলে দাবী করেছেন মন্দির কমিটি।

এ ঘটনায় জড়িত সন্দেহে উজিরপুর থানা পুলিশ মন্দিরের পশ্চিম পাশের বাসিন্দা পরিমল ও উজ্জল নামের দুই ব্যক্তিকে আটক করেছে।

মন্দির কমিটির সহ সভাপতি দেবাশীষ দাস জানান সোমবার সকালে পূজারী সুশান্ত চক্রবর্তী মন্দিরের দরজা খুলে দেবী উগ্রতারার (কালি) মাথার সোনার মুকুট সহ অন্যান্য স্বনালংকার দেখতে না পেয়ে উজিরপুর থানা পুলিশকে খবর দেন।

সুশান্ত চক্রবর্তী জানিয়েছেন, তিনি রোববার রাতে দেবীর পূজা দিয়ে মন্দিরের প্রধান গেটে তালা লাগিয়ে গেছেন। সোমবার সকালে গেট খুলে দেবীর শরীরের অলংকার দেখতে পাননি। খবর পেয়ে কমিটির নেতৃবৃন্দ এবং উজিরপুর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মন্দিরের কোন দরজা-জানালা ভাঙ্গা ছিল না। এমনকি মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরা চালু থাকলেও সেগুলো উল্টানো ছিল।

ওসি জিয়াউল আহসান বলেছেন, ঘটনাটি পরিকল্পিত। সন্দেহজনক আচরনের কারনে মন্দিরের পশ্চিম পাশের বাসিন্দা পরিমল ও উজ্জল নামের দুই জনকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা চুরির সঙ্গে জড়িত। ওসি আশা প্রকাশ করেন, আটক ওই দুইজনের মাধ্যমেই মন্দিরের মুর্তির স্বর্ণলংকার লুটের রহস্য উদঘাটন সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সহ সভাপতি দেবাশীষ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *