বরিশালে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
এলপি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সস্মুখে এ কর্মসুচী পালিত হয়।

কর্মসুচীতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু। বক্তব্য রাখেন বহুমুখী শ্রমজীবী সমিতির জেলা আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জামান কবির, ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক সাকিবুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সদস্য মারুফ আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, এলপি গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। ভোলার গ্যাস বরিশালে আনার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তা বাস্তবায়ন হচ্ছে না। এসময় গ্যাসের ‘অযৌক্তিক মূল্য বৃদ্ধি’র পায়তারা বন্ধের দাবিও জানান বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *