প্রথিতযশা সাংবাদিক কাইউম স্মরণে সভা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক আবদুল কাইউম স্মরণে শনিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীও ছিলেন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, বাংলাদেশ বেতারের সংবাদদাতা অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক ইনকিলাবের বরিশাল ব্যুরো প্রধান নাসিমুল আলম, অধ্যাপক আবদুল হালিম খান, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

স্মরন সভায় বক্তারা বলেন, সাংবাদিক আবদুল কাইউম বরিশাল প্রেসক্লাবের সভাপতি ছিলেন। একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে যেমন সুপরিচিত ছিলেন, তেমনি ছিলেন সর্বমহলে সমাদৃত। তাই এই গুণি ব্যক্তির জীবনাচরণ নিয়ে খুব শীঘ্রই স্বরণিকা প্রকাশ করা হবে।

২ Comments

  1. Your prose paints vivid pictures in my mind. I can visualize every {detail you describe.

  2. Fantastic arguments presented in your article. You have done a great job at convincing us. Thank you for sharing this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *