বরিশাল মেডিকেলে মাদক মামলার হাজতীর মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
মাদক মামলার আসামি মোশারফ হোসেন (৪৫) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে তার মৃত্যু ঘটে। মোশারফ ভোলা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালবাড়ি এলাকার মৃত কায়সার আহম্মেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মাদক মামলায় গ্রেফতার হয়ে গত বছরের ১০ নভেম্বর থেকে ভোলা কারাগারে ছিল মোশাররফ। গত ৪ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অধীনে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশারফের লাশ ময়না তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *