বরিশালে প্রথম টিকা নিলেন রত্না এমপি ও শেবাচিমের পরিচালক

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রথম ভ্যাকসিন শরীরে প্রয়োগ করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না বরিশাল বিভাগের এবং শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশাল মহানগরীতে মহামারি করোনার টিকা দেয়ার কার্যক্রমের সুচনা করেছেন। বরিশালের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোববার থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে টিকা দেয়ার আনুষ্ঠানিকতা হয় বেলা ১২টায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রথম টিকা দেন নাসরিন জাহান রত্না আমিন এমপি। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগরে সিটি করপোরেশনের অধীনে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় শেবাচিম হাসপাতালে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হয়। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন এ সেখানে উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জনও এখানে নিজ শরীরে করোনার ভ্যকসিন শরীরে প্রয়োগ করেছেন।

ভ্যাক্সিন গ্রহনের পর অনুভূতি জানতে চাইলে শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, করোনাকালীন সময়ে বরিশাল শেবাচিমের ডাক্তার, নার্সরা জীবনের ঝুকি নিয়ে করোনায় আক্রান্তদের সেবা দিয়েছে। শেবাচিমের সকল চিকিৎসক ও নার্স সহ সাধারন মানুষকে উৎসাহ প্রদান করতে তিনি প্রথমে নিজ শরীরে ভ্যাকসিন পুশ করিয়েছেন। ভ্যক্সিন নেওয়ার পরে তার কোন পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *