বরিশালে দরিদ্রদের ঘর বন্টনে অনিয়ম, প্রতিবাদে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
মুজিববর্ষ উপলক্ষে বরিশালে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ঘর বন্টনে অনিয়ম হয়েছে। ৩০/৪০ হাজার টাকা উৎকোচ নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে প্রভাবিত করে অনেক স্বচ্ছল পরিবারকে হতদরিদ্র দেখিয়ে ঘর বরাদ্দ দেয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় চেয়ারম্যান-মেম্বররা। বরিশালে কৃষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেছেন।


মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভে ভূমিহীন কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহন করেন।


বক্তারা বলেন, একই পরিবারে ২/৩টি ঘর দেওয়ারও দৃষ্টান্ত রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করলে এ অভিযোগের সত্যতা পাওয়া যাবে। চেয়ারম্যান-মেম্বরদের অনিয়মের কারনে প্রকৃত ভূমিহীনরা সরকারের দেয়া ঘর থেকে বঞ্চিত হওয়ায় মুজিব শতবর্ষের সম্মান ক্ষুন্ন হয়েছে।


কৃষক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের জেলার সাধারন সম্পাদক হালিম মহুরী, কৃষাণী সভার সভানেত্রী রেহেনা বেগম মিতু, সাধারন সম্পাদক রেনু বেগম, কৃষক ফেডারেশনের ইউসুফ আকন, হিরা বেগম, মো, রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *