বিসিকে দরপত্র সম্পন্নের দুই বছর পর উন্নয়ন কাজ শুরু

Spread the love



নাগরিক রিপোর্ট:
বরিশাল বিসিক শিল্প নগরীতে দরপত্র সম্পন্ন হওয়ার দ্ইু বছর পর নিচু জমি ভরাটের কাজ শনিবার শুরু হয়েছে। আইনী জটিলতার কারনে ড্রেজারের বালু ফেলে ভরাট কাজ বন্ধ ছিল বলে জানা গেছে। ভরাট সম্পন্ন হলে সেখানে ১১০টি নতুন প্লট তৈরী শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তদের দেয়া যাবে জানিয়েছেন বিসিক কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফিতা কেটে জমি ভরাটের কাজের আনুষ্ঠানিক সুচনা করেন। বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

জালিস মাহমুদ জানান, বরিশাল বিসিক শিল্প এলাকা আরও সমৃদ্ধ করার জন্য নিচু ৩৭ একর জমি ভরাট করতে ২০১৯ সালে ৬ কোটি টাকার দরপত্র পায় ইউনুস এন্ড ব্রাদার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রশাসনিক নানা জটিলতার কারনে জমি ভরাট বিলম্বিত হচ্ছিলো। নগরীর মধ্যে পাইপের মাধ্যমে পলিমাটি এনে নিচু জমি ভরাটে আপত্তি তুলেছিলো সিটি করপোরেশন।

অবশেষে নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মধ্যস্থতা ও সহযোগীতায় সিটি করপোরেশন নির্দিস্ট ফি জমা দিয়ে পাইপের মাধ্যমে পলি মাটি এনে বিসিকের নিচু এলাকা ভরাটে সন্মতি দেয়। এর প্রেক্ষিতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থেকে গতকাল বিসিকের অনুন্নত জমি ভরাট কাজের উদ্বোধন করেন।

রবিবার সিটি করপোরেশনে ফি জমা দিয়ে সরেজমিন বিসিকের ৩৭ একর জমি ভরাট কার্যক্রম শুরু হবে বলে জানান উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ। ভরাট কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে বিসিকে আরও ১১০টি প্লট শিল্পদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *