বিসিসির প্রকৌশলী পরিচয়ে প্রতারনা, যুবক আটক

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কিম্বা কর্মকর্তা পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রতারনা করে আসছিল আব্দুর সবুর খান (৪২) নামক এক যুবক। বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় নির্মানাধীন একটি ভবন মালিকের সঙ্গে বিসিসির প্রকৌশলী পরিচয় দিয়ে প্রতারনা করতে গিয়ে অবশেষে ধরা পড়লেন তিনি। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


সবুর খানের বাড়ি ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায়। তিনি নগরীর বৈদ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে আটকের পর জানিয়েছেন।


২৩ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় নির্মানাধীন ভবন মালিক মো. মাইনউদ্দিনের স্ত্রী আঞ্জুমান আরা জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সবুর খান তার কাছে এসে ভবন নির্মানের প্লানসহ অন্যান্য কাগজপত্র দেখতে চান। তিনি নিজেকে বিসিসির প্রকৌশলী ফরিদ মাহমুদ বলে দাবী করেন। আঞ্জুমান আরা জানান, বিষয়টি তিনি তাৎক্ষনিক তার নিকটাত্মীয় বিসিসি কর্মচারী হেলালুজ্জামানকে জানান।

তখন হেলালুজ্জামান তাকে নিশ্চিত করেন বিসিসিতে ফরিদ মাহমুদ নামক কোন প্রকৌশলী নেই। এতে ওই ব্যাক্তি প্রতারক তা নিশ্চিত হলে তাকে আটক করা হয়। পরে বিসিসি কর্মচারীরা এসে তাকে নিয়ে যান।


বিসিসির কর নির্ধারক বেলায়েত হোসেন বাবলু বলেন, আটকের পর সবুর খান স্বীকার করেন তিনি বিসিসির কর্মকর্তা ও প্রকৌশলী পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত নগরীতে প্রতারনা করে আসছেন। বিশেষ করে প্রকৌশলী পরিচয় দিয়ে নির্মানাধীন ভবন মালিকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো।


নগরীর বর্ধিত এলাকাগুলোতে তার বিচরন ছিল বেশী। ২৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটকের পর সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *