চিকিৎসকের স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে নিপা বাড়ৈ (১১) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাকে উজিরপুর থানা পুলিশ বুধবার দিবাগত রাত ১টায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নির্যাতনের শিকার নিপা উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের ননী বাড়ৈর কন্যা। নিপা একই উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের ডা: রবিন চন্দ্র হালদারের রাজধানীর বাসায় কাজ করতো। সেখানে ডা: রবিনের স্ত্রী রাখী দাস ওই শিশুটিকে নির্যাতন করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। রবিন চন্দ্র হালদার পঙ্গু হাসপাতালে কর্মরত।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই মাহাতাব বলেন, বুধবার দিবাগত রাত ১টায় শিশু গৃহকর্মী নিপাকে তিনি স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন। শিশুটি কিছুটা ভীতসন্ত্রস্ত। সে রাজধানীতে পঙ্গু হাসপাতালের চিকিৎসক রবিন চন্দ্র হালদারের বাসায় কাজ করতো। মিশু নিপা দাবী করেছে, ওই চিকিৎসকের স্ত্রী রাখী দাস তাকে নির্যাতন করেছে। শিশুটির শরীরে অনেক আঘাতের চিহৃ রয়েছে, তবে অধিকাংশই পুরোনো। সম্প্রতি মাথায় একটি আঘাত লেগেছে। উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ক্ষত স্থানে দুটি সেলাই দিয়েছে। তিনি বলেন, শিশু নিপার পরিবার মামলা দিলে তারা তা গ্রহন করে আইনগত ব্যবস্থা নিবেন।

জানা গেছে, বিগত ৬ মাস পূর্বে স্থানীয় বাসুদেবের মাধ্যমে নিপা বাড়ৈ ঢাকাস্থ্য শ্যামলী এলাকায় ডা: রবিনের বাসায় গৃহকর্মীর কাজে যায়। নির্যাতনের শিকার গৃহকর্মী নিপা সাংবাদিকদের জানায়, কাজের শুরু থেকেই সামান্য ভুলত্রæটি হলেই রবিনের স্ত্রী রাখী তার শরীরে আঘাত করতেন। এতে তার শরীরের দুই হাত, হাতের অঙ্গুল, মাথা, গলাসহ বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়েছে। নিপা অভিযোগ করেছে, গত ২১ ফেব্রæয়ারী তার মাথায় চাকু দিয়ে কোপ দেয় ডা: রবিনের স্ত্রী রাখী। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। ২৩ ফেব্রæয়ারী ডাক্তারের কম্পাউন্ডার বাসুদেবের মাধ্যমে তাকে (নিপা) গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

গ্রামের বাড়িতে এসে নিপা পরিবাররের কাছে নির্যাতনের বিষয় জানায়। পরে স্থানীয়রা উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে এসআই মাহাতাব তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা: নুসরাত জাহান সাকি সাংবাদিকদের জানান, নিপার শরীরের কিছু ক্ষত নুতন। তবে অনেক ক্ষতই পুরাতন।

এ প্রসঙ্গে ডা: রবিন হালদার সাংবাদিকদের জানান, বিষয়টি সাজানো। এমন কোন ঘটনা ঘটেনি। এব্যপারে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *