নাগরিক রিপোর্টক:
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক পুলিশ কর্মকর্তা মো: মোবারেক হোসেন রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল (নং বরিশাল-হ-১২-৫৮৮৩) যোগে যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রম কালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫’শ গজ দূরত্বে ছিটকে গেলে ঘটনাস্থালেই তিনি নিহত হন।
এ ঘটনায় মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
