নাগরিক রিপোর্ট:
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল পুন:নীরিক্ষনে বরিশাল শিক্ষবোর্ডে ৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে এ চারজনের মধ্যে কেউ জিপিএ- ৫ এ উন্নীত হননি। রবিবার বিকেলে বরিশাল শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষনা করেছে।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ফল পুন:নীরিক্ষনের জন্য বরিশাল বোর্ডে মোট আবেদন করেছিলেন ৬৪১ জন। তার মধ্যে মাত্র ৪ জনের পয়েন্ট কিছুটা বৃদ্ধি পেয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এই ৪ জন ২০১৭ সালে এসসসি পাশের পর ২০১৮ সালে বিভাগ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহন করেন। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগে এসএসসিতে বিভাগ উন্নয়নে অংশগ্রহনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল। ফল পরিবর্তন হওয়া ৪ জন তখন কাগজপত্র জমা দেননি।
পুন:নিরীক্ষনের আবেদনের সঙ্গে বিভাগ উন্নয়ন পরীক্ষার ফলের কাগজপত্র জমা দেয়ায় উচ্চমাধ্যমিকে তাদের সামান্য পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, কোভিট সংক্রামনের কারনে ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যে কারনে এসএসসিতে প্রাপ্ত পয়েন্টের সঙ্গে সমম্বয় করে সকল পরীক্ষার্থীকে উত্তীর্ন করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হয়।
