নাগরিক রিপোর্ট:
বরিশালের বানারীপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহন করায় বানারীপাড়া পৌর বিএনপির ৬ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না ও সাধারন সম্পাদক আ. সালাম শুক্রবার বিকালে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিস্কৃতরা হলেন- বানারীপাড়া পৌর শহরেরর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনিস মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধা ও ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কেএম শফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রæয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বহিস্কৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা দলীয় প্রার্থী রিয়াজ মৃধার (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টুর (খেজুর গাছ) পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা করেছেন।
