নাগরিক ডেস্ক : ১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ২৩ বছরের মার্কিন তরুণী ব্রিটিনি গ্রে। এ ঘটনার জেরে ব্রিটিনি অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বিষয়টি প্রথমবারের মতো সামনে আসে। ওই সময় ব্রিটিনির সঙ্গে ১৪ বছরের এক কিশোরের সম্পর্কে কথা তৃতীয় এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের শিশু নিগ্রহের বিশেষ নম্বরে জানায়।
ওই ব্যক্তি পুলিশের কাছে সাক্ষ্য দিয়ে বলেন, ব্রিটিনির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে নাবালকের। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, ব্রিটিনি অন্তঃসত্ত্বা।
তদন্ত করে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। তাদের ভাষ্য, ব্রিটিনি ওই কিশোরকে ‘ধর্ষণ’ করেছে বলে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে।
এতে পুলিশ যৌন নিগ্রহের মামলা দিয়ে গত ১ মার্চ গ্রেফতার করে ব্রিটিনিকে। তবে গত বৃহস্পতিবার ৫ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিন পান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Your blog has become one of my favorite resources. I can’t wait for new posts.
Your blog is invigorating. The quality of your writing makes reading a pleasure.