নাগরিক রিপোর্ট:
বরিশালে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের স্বরযন্ত্রসহ ৩ ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসুচী পালনকালে বাধা প্রদান করেছে মেট্রোপলিটন পুলিশ। বিকেলে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা প্রধান করে। এসময় সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ ঘটে।
এর আগে বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, স্বেচ্ছাসেবকদল নেতা আরমান সিকদার নুন্না, মতিউর রহমান মিঠু প্রমূখ। বক্তরা এছাড়াও খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানান।
