প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

Spread the love

নাগরিক ডেস্ক:
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষ তিন অনুপ্রেরণাদয়ী নারী নেতার তালিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভূক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

গত ৪ মার্চ ২০২১ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেয়া এক বিশেষ ঘোষনায় “অসাধারণ নারী নেতৃত্ব্ ও গভীর অনুপ্রেরণা” হিসেবে অভিহিত করে, কোভিড মহামারি মোকাবেলায় নিজ নিজ দেশে সফল এমন তিন নারী নেতৃত্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।

এরা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে।

করোনা মহামারি মোকাবেলায় এই তিন নেতা তাদের নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ববি উপাচার্য বলেন, করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ সমূহ তাঁর সময়োপযোগী ও দৃঢ় নেতৃত্বের বহি:প্রকাশ।

করোনাকালীন প্রধানমন্ত্রীর নেওয়া সময়োচিত পদক্ষেপের দরুণ অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং অর্থনীতির প্রবৃদ্ধিও অত্যন্ত আশাব্যাঞ্জক। আন্তর্জাতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এমন স্বীকৃতি প্রদান করায় বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে। উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *