পটুয়াখালী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী প্রেসক্লাব।
এ সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মানব জমিন জেলা প্রতিনিধি জালাল আহমেদ এবং অর্থ বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আবুল হোসেন তালুকদারসহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। জাতির পিতার ৭ই মার্চের ভাষণ এদেশের স্বাধীনতার মূল প্রেরণা।
ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যেই ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করেছে। ভাষণটির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার প্রথমবারের মত জাতীয়ভাবে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস পালন করছে।
