কালিবদর নদীতে অভিযান, ৪০০ মন জাটকা উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল থেকে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চে তল্লাশী চালিয়ে ৪০০ মন জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার কোস্টগার্ডের সহায়তায় সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালিবদর নদীতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়েছে।


বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলাকালীন জাটকা ধরে লঞ্চে নিয়ে আসছে এমন সংবাদে রবিবার সকালে তারা কোস্টগার্ড নিয়ে লাহারহাট সংলগ্ন কালিবদর নদীতে অভিযান চালান। এসময় লঞ্চটি থেকে প্রায় ৪০০ মন জাটকা উদ্ধার করা হয়েছে।


পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান এর নির্দেশে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ওই জাটকা বিতরন করা হয়েছে বলে জানান ড. বিমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *