আফ্রিদি শ্বশুর হচ্ছেন : জামাই সাজবেন আফ্রিদি

Spread the love

নাগরিক ডেস্ক : বছর তিনেক আগে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার দিন শাহীন শাহ আফ্রিদির। তাকে নিয়ে বাড়তি কৌতুহল ছিলো পাকিস্তানি সংবাদমাধ্যমের। নামের সঙ্গে মিল থাকায় শাহীনকে প্রশ্ন করাও হয়েছিল ‘শহীদ আফ্রিদির সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে কি না?’ স্বাভাবিকভাবেই উত্তরটা নেতিবাচক এসেছিল। এবার আর বিভ্রান্তি নয়। সত্যিই শহীদ আফ্রিদির পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই বাঁহাতি পেসার। সাবেক পাকিস্তানি অলরাউন্ডারের বড় মেয়েকে বিয়ে করতে চলেছেন ২০ বছর বয়সী শাহীন আফ্রিদি।
শনিবার রাতে হঠাৎ পাকিস্তান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে চলেছেন শাহীন আফ্রিদি। খবরটা প্রথম জানান ভয়েস অব আমেরিকার পাকিস্তান প্রতিনিধি ইহতিশামুল হক। টুইটারে তিনি লিখেছেন, ‘দুই পরিবারে অনুমতি নিয়েই শাহীন আফ্রিদি ও শহীদ আফ্রিদির বড় মেয়ের বিয়ের খবরটি পরিষ্কার করছি।
বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে শহীদ আফ্রিদির পরিবার।’ পরে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান পাকিস্তান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আয়াজ খান আরো জানান, ‘প্রথা মেনে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। শিগগিরই সারা হবে বাগদান। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আরো দুই বছর পর।’

পাকিস্তান ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিকে ভবিষ্যত তারকাদের একজন ভাবা হয়। গতি আর সুইংয়ে তিন ফরম্যাটেই আলো ছড়িয়েছেন। ১৫ টেস্টে ৪৮ উইকেট, ২২ ওয়ানডেতে ৪৫ এবং ২১ টি-টোয়েন্টিতে তার শিকার ২৪ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *