মেঘনায় জাটকা নিধনের দায়ে ৩১ জেলেকে কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
ইলিশের ষষ্ঠ অভয়াশ্রাম মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় ৩১ জেলেকে এক বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার দুপুরে তাদের দন্ডাদেশ দিয়েছেন।


হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হালিম জানান, রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার নদীতে নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সহায়তায় অভিযান চালানো হয়। এসময়ে মেঘনায় ইলিশ আহোরনকারী মোট ৩২ জেলেকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন কিশোর হওয়ায় তাকে দেয়া হয়। অবশিষ্ঠ ৩১ জনকে সোমবার দুপুর ৩টায় ১ বছর করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।


উল্লেখ্য দেশের ৫টি অভায়শ্রামে গত ১ মার্চ থেকে টানা দুইমাস ইলিশ নিধন নিষিদ্ধ করা হয়েছে। জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম সাইজের) পরিপূর্ন হওয়ার সুযোগ করে দিতে মৎস্য অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *