ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে মশাল মিছিল

Spread the love

নাগরিক রিপোর্ট:
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশাল নগরীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নগরীর নতুন বাজার থেকে ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিলটি বের হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর কুমার বালা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক সুজয় শুভ, সদস্য আলিসা মুনতাজ,

ছাত্র ফেডারেশনের জেলা কমিটির কোষাধ্যক্ষ রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইসতিহাজ আহসান আলী প্রমুখ। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *