মেঘনায় জাটকা নিধনে ২০ জনকে কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
৬ষ্ঠ অভয়াশ্রম আওতাধীন হিজলার মেঘনা নদীতে জাটকা নিধনের দায়ে ২০জনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেছেন।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ: হালিম বলেন, বৃহস্পতিবার দিনভর ৬ষ্ঠ অভয়াশ্রম আওতাধীন হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০জনওেক আটক করা হয়েছে।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এ আদেশ প্রদান করা হয়। তিনি বলেন, নিষিদ্ধকালীন সময়ে ১ মার্চ থেকে এ পর্যন্ত হিজলায় ৯২জনকে জেল দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *